সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির - স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু ‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন
advertisement
রাজনীতি

মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সমাজের সকল শ্রেণি পেশার মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। 

বৃহস্পতিবার বিকালে ইএসডিও'র জয়নাল আবেদীন মিলনায়তনে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতামত থাকতেই পারে এটা স্বাভাবিক, তবে সেটি বসে আলোচনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনভাবেই যাতে গণতন্ত্র কিনবা মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয় তাহলে সব কিছুতেই বাধাগ্রস্ত হবে। 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট যদি আপনার পক্ষে আনতে হয় তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে, আপনার সংস্কার যদি চলমান রাখতে হয়, সেটিকে বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। জনগণ ছাড়া আপনাদের কোন বিকল্প নেই। বিএনপি আজ প্রতিজ্ঞাবদ্ধ, বাংলাদেশে যে কোন মূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, যে কোন মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

বিগত সরকারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তারেক রহমান আরও বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস হয়েছে। বিষয়টি অনেকটাই ডায়াবেটিসের মতো। 

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

কর্মশালায় জেলা উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরস্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন

ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট

ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু

‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন