শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
রাজনীতি

বিগত সরকার নববর্ষকে এককেন্দ্রিক করে ফেলেছিল : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে আবহমান কাল থেকে যে সংস্কৃতি লালন এবং চর্চা হয়েছে, যে সংস্কৃতির গৌরব আমাদের মহিমান্বিত করেছে, সেটিকে বিগত সরকারের সময় ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। এই নববর্ষের আয়োজনকে একমাত্রিক, একদলীয় এবং এককেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের রিজভী বলেন, আজকের এ দিনটি খুবই আনন্দদায়ক। এখানে ফ্যাসিবাদমুক্ত একটি পরিবেশে কথা বলতে পারছি এতে আমার বুকটা ভরে গেছে। দীর্ঘ ১৬-১৭ বছর এ সুযোগ আমরা পাইনি। এ সময়ে ফ্যাসিস্টরা তাদের নির্মম বিষদাঁত দিয়ে সব প্রতিষ্ঠানকে করায়ত্ত করে রেখেছিল। সেখানে কারও প্রবেশের সুযোগ ছিল না। আওয়ামী লীগ তাদের আধিপত্য এবং দৌরাত্ম্য দিয়ে সব কিছুকে ভেঙে ফেলার চেষ্টা করেছে।

এছাড়া তিনি বলেন, যারাই এখানে আসার চেষ্টা করেছে তাদের দৈহিকভাবে আক্রমণ করা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকরা কোনো রকমে চাকরি করে গেছেন। তাদের স্বাধীন মত প্রকাশের অধিকার ছিল না।


তিনি আরও বলেন, ফ্যাসিবাদের মূল থাবা নৃশংসতা। ফ্যাসিবাদের প্রতীক হিসেবে চারুকলার শিল্পীরা যা তৈরি করেছে তা ফ্যাসিবাদী কায়দায় পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের আবহমান কালের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি। ফ্যাসিবাদীরা হত্যা, পোড়ানো, গুম, অদৃশ্য করা এবং খুনের সংস্কৃতিকে এ সংস্কৃতিতে সংযোজন করেছে। তারা এখনো এ সংস্কৃতি থেকে বের হতে পারছে না। 

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ