সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির - স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু ‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন
advertisement
রাজনীতি

এক টেবিলে বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা

দীর্ঘদিন পর আবারও এক টেবিলে বসেছেন এক টেবিলে বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ইফতার মাহফিলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান, বিএনপির স্থানী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ডা. মঈন খান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম এক টেবিলে ইফতার করেন।

দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক, তা চায় না ইসলামী আন্দোলন। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে— এমন মন্তব্য করেছেন দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার (৭ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক সদিচ্ছার অভাব ও অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার কারণে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। ফলে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই না। তাই সংস্কার অপরিহার্য। কিন্তু প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে। এ সময় বাংলাদেশের বর্তমান সংবিধানকে সমস্যাজনক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংস্কার অপরিহার্য। প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে। জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইফতার অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনেতিক দলের নেতারা অংশ নেন। এছাড়া, ভারত, পাকিস্তান, চীনসহ বেশি কয়েকটি দেশের কূটনীতিকরাও এতে অংশ নেন।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরস্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন

ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট

ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু

‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন