শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
advertisement
জাতীয়

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যুক্ত নয় মার্কিন সরকার : দূতাবাস

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শনিবার (১১ জানুয়ারি) রাতে দূতাবাসের মুখপাত্র আশা বে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


মুখপাত্র আশা বে বলেন, যুক্তরাষ্ট্র ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয়। এ অনুষ্ঠানের আয়োজন বা অর্থায়নের সঙ্গে সম্পর্ক নেই মার্কিন সরকারের।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে প্রতি বছর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ অংশ নেয়। মার্কিন সরকার সব সময় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতাসহ বিশ্বজুড়ে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়।

আশা বে আরও বলেন, আইআরএফ সামিট বা ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ অংশগ্রহণকারী ব্যক্তি বা কর্মকর্তাদের বিবৃতি, মন্তব্য বা মতামতগুলো মার্কিন সরকারের মতামত বা অবস্থান নীতির প্রতিনিধিত্ব করে না।

এদিকে শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেছেন, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে যোগদানের জন্য গত শুক্রবার বিএনপির মহাসচিব আমন্ত্রণপত্র পেয়েছেন।

আগামী ৫ থেকে ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের