বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিরাইয়ে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেপ্তার অপরাধকে কোনোভাবেই ধর্মীয় রূপ দেওয়া যাবে না- বিয়ানীবাজারে পুলিশ সুপার ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা লিবিয়ায় মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি বিশ্বনাথের ফয়সল বিএনপির আন্দোলনের ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক মোড়—জুলাই গণঅভ্যুত্থান আব্দুস সামাদ আজাদ চত্বরের নতুন নাম ‘মাহবুব আলী খান চত্বর’ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কোর্সের বাইরে বলা শুরু করলেন, ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন জামায়াত এমপিরা’ বিশ্বকাপের উন্মাদনায় সিলেট ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালের দানকৃত ভূমি বেহাতের শঙ্কা বিশ্বকাপের মহারণ শুরু আগামীকাল: ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব
advertisement
জাতীয়

ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন, থাকবে ভ্রাম্যমাণ আদালত

এবার ঢাকায় থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা-সংক্রান্ত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট থাকবেন। তারা যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালাবেন। ইংরেজি নববর্ষ উদযাপনকে ঘিরে ঢাকা মহানগরীতে কেমন পুলিশ ফোর্স মোতায়েন করা হবে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। প্রতিটি ফাঁড়ি থেকে রাতের বেলা কমপক্ষে দুইটি প্যাট্রোল টিম থাকে, থানা থেকে চারটি-পাঁচটি টিম থাকে। এটা আমাদের রেগুলার ডিপ্লোয়মেন্ট। আজকে শুধু থার্টিফার্স্ট নাইট উপলক্ষে এর বাইরে ৩ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করছি এটা যথেষ্ট। আমরা কিছু পয়েন্টকে টার্গেট করেছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, ৩০০ ফিট, উত্তরা দিয়াবাড়ী এলাকায় বেশি পুলিশ মোতায়েন থাকবে। আমাদের পুলিশ ফোর্সের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা থাকবেন। তারা যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালালে আমাদের ফোর্স তাদের সহযোগিতা করবে।

পৃথিবীর বিভিন্ন দেশে আতশবাজি ফুটিয়ে ইংরেজি নববর্ষকে বরণ করা হয়, বাংলাদেশে পরিবেশের এত সমস্যা কেন? এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, প্রথমত পৃথিবীর বিভিন্ন দেশে থার্টিফার্স্ট উদযাপিত হয়। বেশির ভাগ দেশে এটি নববর্ষ, আমাদের দেশে নয়। দ্বিতীয়ত, অন্যান্য দেশে একটি নির্দিষ্ট স্থানে ইংরেজি নববর্ষ উদযাপনের আয়োজন করা হয়, পুরো শহরজুড়ে আতশবাজি করা হয় না।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমরাও এ বছর ঢাকা মহানগরীর একটি নির্দিষ্ট স্থানে থার্টিফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদযাপনের অনুষ্ঠান আয়োজন করার চিন্তা করেছিলাম। কিন্তু এই বছর আমরা সেটি পারিনি। আশা করি, আগামী বছর আমরা সেটি আয়োজন করব। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কোনো থ্রেট আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, কোনো থ্রেট নেই।

পুলিশের মনোবল ফিরে এসেছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল, এটি আমরা উতরে উঠেছি। আমাদের এখন কোনো সমস্যা নেই। আমরা যে কোমায় যাওয়ার অবস্থায় গিয়েছিলাম, সেটি থেকে ফিরে এসেছি। আমাদের অফিসারদের মনোবল এখন অনেক ভালো।

এর আগে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, থার্টিফার্স্ট নাইটে যাতে আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা না ফোটানো হয়, সে জন্য গত এক সপ্তাহ ডিএমপি রাজধানীতে অভিযান পরিচালনা করে ১২৭ কেজি আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা জব্দ করেছে। এ বিষয়ে ৫টি মামলা হয়েছে এবং ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, শুধু পুলিশ বা পরিবেশ অধিদপ্তর দিয়ে শব্দদূষণ বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। আমরা সবার সহযোগিতা চাই। এসময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসও উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

দিরাইয়ে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

অপরাধকে কোনোভাবেই ধর্মীয় রূপ দেওয়া যাবে না- বিয়ানীবাজারে পুলিশ সুপার

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি বিশ্বনাথের ফয়সল

বিএনপির আন্দোলনের ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক মোড়—জুলাই গণঅভ্যুত্থান

আব্দুস সামাদ আজাদ চত্বরের নতুন নাম ‘মাহবুব আলী খান চত্বর’

‘স্বরাষ্ট্রমন্ত্রী কোর্সের বাইরে বলা শুরু করলেন, ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন জামায়াত এমপিরা’

বিশ্বকাপের উন্মাদনায় সিলেট

ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালের দানকৃত ভূমি বেহাতের শঙ্কা

বিশ্বকাপের মহারণ শুরু আগামীকাল: ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব