বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯ জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
advertisement
জাতীয়

নিম্নমাধ্যমিক-মাধ্যমিক স্কুলে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ

২০২৫ সালে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (২৩ ডিসেম্বর) নতুন বছরের জন্য ছুটির করে তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। এতে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়াও ৭৬ দিন ছুটি থাকছে।


সরকারি মাধ্যমিক অনুবিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার গণমাধ্যমকে বলেন, সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন নিয়েই সরকারি-বেসরকারি স্কুলের ছুটির তালিকা প্রণয়ন করা হয়েছে।


প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সেসময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।


ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা ১৫ দিন সরকারি-বেসরকারি স্কুলে ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১ জুন, চলবে ১৯ জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে। অন্যদিকে প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে।

এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯

জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত

কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা

কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত