শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বিদেশে যাওয়ার আগে ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কানাডায় নারীকে ধর্ষণ, দুই বাংলাদেশির কারাদণ্ড বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসিল্যান্ডের পোস্ট - ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী হবেন’ ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি দেওয়ান বাজার জামে মসজিদের গার্ডওয়াল নির্মাণে ফ্রান্সপ্রবাসীদের ৫৫ হাজার টাকা অনুদান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন
advertisement
জাতীয়

২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ‌১০ এপ্রিল, রুটিন প্রকাশ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। লিখিত পরীক্ষা চলবে ৮ মে পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই পরীক্ষার সূচি প্রকাশ করেছে। পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরে প্রকাশিত রুটিন থেকে জানা যায়, তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০ মে এবং ১৮ মে এর মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

এর আগে বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফি পরিশোধ করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই কার্যক্রম শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিদেশে যাওয়ার আগে ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত

শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

কানাডায় নারীকে ধর্ষণ, দুই বাংলাদেশির কারাদণ্ড

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এসিল্যান্ডের পোস্ট‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী হবেন’ ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট

বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি

দেওয়ান বাজার জামে মসজিদের গার্ডওয়াল নির্মাণে ফ্রান্সপ্রবাসীদের ৫৫ হাজার টাকা অনুদান

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন