শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
বসুন্ধরাবাসীর সেবায় নতুন কার্যালয়, চালু একাধিক জরুরি সেবা দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা
advertisement
জাতীয়

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের (সিএও) একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বুধবার (২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

এর আগে বুধবার রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এই দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, ‘আমরা ভারতের সঙ্গে এই বৈঠক (দুই দেশের নেতাদের মধ্যে) আয়োজনের অনুরোধ করেছি। এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

এক প্রশ্নের জবাবে ড. খলিলুর বলেন, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন, তাই অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, ‘এই বৈঠক নিয়ে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

হাই রিপ্রেজেন্টেটিভ আরও জানান, প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

আগামী ৪ এপ্রিল অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

বিমসটেক সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে।

▐ এই সম্পর্কিত আরো

বসুন্ধরাবাসীর সেবায় নতুন কার্যালয়, চালু একাধিক জরুরি সেবা

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা