শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
জাতীয়

ওপেনিংয়ে শতরানের জুটি গড়েও হেরে গেলো বাংলাদেশ

একুশে স্পোর্টস
বড় টার্গেটে দলকে বিস্ফোরক সূচনা এনে দিলেন দিলারা  আক্তার ও সোবহানা মুস্তারি। ওপেনিংয়ে শতরানের জুটি গড়েন এ দুজন। ১১.১ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ  হয় বাংলাদেশের। তবে আশা জাগিয়ে শেষ পর্যন্ত হেরে যায় টাইগ্রেসরা। আয়ারল্যান্ডের ১৬৯ রানের জবাবে ১৫৭/৭-এ শেষ হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইনিংস। এর আগে পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫৪/০। আর সোবাহানা আউট হওয়ার আগে ১১.৫ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৩ রানে। ৩৫ বলে ৪৬ রান করেন সোবহানা মুস্তারি। সোবহানা হাঁকান তিনটি চার ও দুটি ছক্কা। ৪২ বলে ৪৯ রান করে আউট হন দিলারা। দুটি চার ও দুটি ছক্কা হাঁকান দিলারা। শেষ পর্যন্ত ১২ রান হেরে যায় বাংলাদেশ।
বাংলাদেশকে ১৭০ রানের টার্গেট দিলো আয়ারল্যান্ড
   

টি-টোয়েন্টিতে নিজেদের শক্তিমত্তা দেখালো আইরিশ মেয়েরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭০ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিলো আয়ারল্যান্ড। বৃহস্পতিবার সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ পৌঁছে ১৬৯/৫-এ। চার নম্বরে ক্রিজে নেমে ৪৫ বলে হার না মানা ৭৯ রানের ইনিংস খেলেন লিয়া পল। অধিনায়ক ওপেনার গ্যাবি লুইস করেন ৪২ বলে ৬০ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস ও নাহিদা আক্তার। আয়ারল্যান্ডের বাকি উইকেটটি রানআউট।
এর আগে ওয়ানডে সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে ৩-০তে হোয়াইটওয়াশ করে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হয় ঢাকার মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ