বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সিলেটে ভারতীয় মদসহ আটক ২ ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি
advertisement
জাতীয়

শিক্ষক পদে ২শ৮ জনকে কেন নিয়োগ নয়, জানতে হাইকোর্টের রুল জারি

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী শূন্য পদের ভিত্তিতে পিটিশনারদেরকে কেন নিয়োগ হবে না তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি চার সপ্তাহের রুল জারি করছেন আদালত। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালকসহ তিনজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ রবিবার প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন। একই সাথে দুইশ আটটি পদ পিটিশনারদের জন্য তাদের সংশ্লিষ্ট উপজেলায় সংরক্ষিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া।

আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারী ২১ টি জেলায় প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ২শ ৮ জন রিট পিটিশনার আবেদন করেন।


যথারীতি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে যথারীতি ভাইভা অংশ গ্রহণ করেন রিট পিটিশনাররা। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের প্রকাশিত সারকুলার শর্ত নম্বর ১০ এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ বিডি ৩ এর ৩ অর্থাৎ শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান না করে কম সংখ্যক প্রার্থী নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করে। উক্ত নিয়োগের ফলে  রিটকারীরা কোটা থাকা সত্ত্বেও বঞ্চিত হয়। তাই তারা সংক্ষিপ্ত হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে প্রাথমিক শুনানি শেষে মহামান্য হাইকোর্টের ধৌত বেঞ্চ রুল জারি করেন। 


এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া আরো বলেন, ইতিপূর্বে একই বিষয়ে মহামান্য হাইকোর্ট আপিল বিভাগের রায় রয়েছে। আমি আশা করি রুল জারি হয়ে আসলে মামলাটি দ্রুত শুনানি হবে। আর আমার রিট পিটিশনারগণ ন্যায় বিচার পাবে। এটিএম. আতিকুর রহমান, মোহাম্মদ রেজোয়ানুল হক, মোহাম্মদ আরিফ, সেলিনা খাতুন, মৌরি বেগম, আবুল বাশার সহ ১৮ টি জেলার ২০৮ জন প্রার্থী এই রিটপিটেশন দায়ের করেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিলেটে ভারতীয় মদসহ আটক ২

ছাতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার ধীরাজ কুমার দাস আর নেই, বিভিন্ন সংগঠনের শোক

প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর এলাকা ছাড়া

সুনামগঞ্জে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য কারাগারে

সুনামগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

৪০ বছর ধরে চোখে দেখেন না বিয়ানীবাজারের সবুর মিয়া, তবুও মুখস্থ পুরো গ্রামের পথ

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বিয়ানীবাজারে লোডশেডিংয়ের শঙ্কা

কুলাউড়ায় মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আন্দোলনের হুঁশিয়ারি