রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
সাংবাদিকদের মেধা ও কাজের স্বীকৃতি, বসুন্ধরা গ্রুপের পুরস্কার বিতরণ বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার
advertisement
জাতীয়

ডিআইজি মোল‍্যা নজরুল ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর গুলশান থানার হত্যাচেষ্টার মামলায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল‍্যা নজরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুল হক তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে তাঁর পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই গুলশান থানাধীন এলাকায় কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় ৫ অক্টোবর তাঁর বাবা মো. হুমায়ুন কবির বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।


এতে মোল্যা নজরুলসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

মোল‍্যা নজরুল গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের এপ্রিলে মোল্যা নজরুল ঢাকা ডিবির ডিসি থাকা অবস্থায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর তাঁর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরুলকে ওই পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তবে একই বছরের ১২ নভেম্বর ঘুষ গ্রহণের সম্পৃক্ততা ‘না পাওয়ায়’ নজরুলকে দায়মুক্তি দেয় দুদক।

▐ এই সম্পর্কিত আরো

সাংবাদিকদের মেধা ও কাজের স্বীকৃতি, বসুন্ধরা গ্রুপের পুরস্কার বিতরণ

বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার