বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১ শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে গোপন সভা: আ. লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার শাপলা চত্বর হত্যাকাণ্ড - শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩ ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
advertisement
জাতীয়

বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স

বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে। এর আগে, ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছিল পাঁচ বছর। নতুন নীতিমালায় সেই বয়সসীমা এক বছর বাড়ানো হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করেছে।

নতুন এ নীতিমালা দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে।


২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছিল পাঁচ বছর।


ভর্তি পদ্ধতি বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্বাচিত শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে। দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পূর্ণমান—৫০, বাংলা–১৫, ইংরেজি–১৫ ও গণিতে–২০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা। আর চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান—১০০, বাংলা–৩০, ইংরেজি–৩০ ও গণিতে–৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।


নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২৫০ টাকা গ্রহণ করা যাবে। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্ধারণ করতে হবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে গোপন সভা: আ. লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

শাপলা চত্বর হত্যাকাণ্ডশেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা

ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত

বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩

ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা