বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১ শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে গোপন সভা: আ. লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার শাপলা চত্বর হত্যাকাণ্ড - শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩ ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
advertisement
জাতীয়

কালনীর ভাঙনে বিলীনের পথে শাল্লার মাদ্রাসা, হুমকিতে বাজার-স্কুল ও জনবসতি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কালনী নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে দারুল উলুম জামেয়া মোস্তাফিয়া হাফিজিয়া মাদ্রাসা। নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে মাদ্রাসার বিশাল পুকুর, পুকুরপাড়ের গাছপালা ও বাথরুম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে একদিকে আর্থিক সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি, অন্যদিকে আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপনেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে মাদ্রাসার পাশাপাশি আশপাশের মসজিদ, শাহগঞ্জ বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লিনিক ও অসংখ্য বসতবাড়ি নদীগর্ভে বিলীন হতে পারে। ইতোমধ্যে মাদ্রাসার পাশের শাহগঞ্জ বাজার, আছলম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় বাসিন্দা জেনাউর শাফি বলেন, নদীভাঙন এখন এলাকার মানুষের জন্য বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত নদীর পাড় ভেঙে বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে মাদ্রাসাটি রক্ষা করা জরুরি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এলাকায় বড় ধরনের ক্ষতি হতে পারে।

মাদ্রাসার শিক্ষক আল-আমিম আহমেদ বলেন, নদীভাঙনের কারণে মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পুকুরটি বিলীন হয়ে যাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের অজু, গোসলসহ দৈনন্দিন প্রয়োজন মেটাতে কষ্ট হচ্ছে। বিশেষ করে আবাসিক ও এতিম শিক্ষার্থীদের নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

জামেয়া মোস্তাফিয়া শাল্লার নায়েবে মুহতামিম মাওলানা মোয়াজ্জম হোসাইন বলেন, মাদ্রাসাটি কালনী নদীর তীরে অবস্থিত। নদীভাঙনে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। মাদ্রাসার একটি বিশাল পুকুর ছিল, যেখান থেকে প্রতিবছর প্রায় ১০ লাখ টাকা আয় হতো। কিন্তু পুকুরটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানের আয়ের বড় একটি উৎস বন্ধ হয়ে গেছে। ফলে এতিম শিক্ষার্থীদের তিন বেলা খাবার সরবরাহ করতেও হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, পুকুরের চারপাশের গাছপালা ও বাথরুমও নদীগর্ভে চলে গেছে। এতে মাদ্রাসার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুকুরটি হারিয়ে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের অজু, গোসল ও প্রাকৃতিক প্রয়োজন মেটাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে একটি টিউবওয়েল, বাথরুম ও অজুখানা নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।

মাওলানা মোয়াজ্জম হোসাইন জানান, গতকাল এ বিষয়ে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে। দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া না হলে মাদ্রাসার পাশাপাশি আশপাশের মসজিদ, শাহগঞ্জ বাজার, কিন্ডারগার্টেন, উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ক্লিনিক ও অসংখ্য বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শাখা কর্মকর্তা মো. ওবাইদুল হক বলেন, স্থায়ীভাবে নদীভাঙন রোধে বড় একটি প্রকল্প আসার সম্ভাবনা রয়েছে। ওই প্রকল্পে এ স্থানটিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে নদীভাঙনকবলিত এলাকাগুলো স্থায়ীভাবে রক্ষার ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এ অবস্থায় মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, বাজার ও জনবসতি রক্ষায় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে গোপন সভা: আ. লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

শাপলা চত্বর হত্যাকাণ্ডশেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা

ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত

বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩

ওবায়দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা