বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১ এসআরবি-৯-এর জালে ১৩ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১ শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে গোপন সভা: আ. লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার শাপলা চত্বর হত্যাকাণ্ড - শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

সিলেটে নিজেকে সেনাবাহিনী ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে মো. শহীদুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে সিলেট সরকারি আলিয়া মাদরাসার বাউন্ডারিসংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনী ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি জুবেল আহমদ (২৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর চা, পান ও সিগারেট বিক্রির ভ্যানগাড়িটি মালামালসহ নিয়ে যান। পরে জুবেলের সহযোগী এমরান আহমদ (২৭) নগদ ২ হাজার টাকা এবং জুবেল বিকাশের মাধ্যমে দুই দফায় ৫ হাজার ১০০ টাকা দিলে ভ্যানগাড়িটি ফেরত দেওয়া হয়।

এ ছাড়া ১০ নভেম্বর রাত ৮টার দিকে তানভীর মিয়া (১৮) নামে আরেক ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সর্বশেষ বৃহস্পতিবার সকালে তানভীরের দোকানে গেলে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহীদুলের পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এ সময় তাঁর কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে পুলিশ তাঁকে আটক করে।

আটক শহীদুল ইসলামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশমপুর গ্রামে। তাঁর বাবার নাম মৃত আব্দুল মান্নান।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৭। দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০, ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১

এসআরবি-৯-এর জালে ১৩ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি

হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে সেনাবাহিনী-র‍্যাব কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

শিক্ষা সফরের আড়ালে রিসোর্টে গোপন সভা: আ. লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

শাপলা চত্বর হত্যাকাণ্ডশেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারীর অবসরজনিত সংবর্ধনা

ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

সিলেট জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোলাপগঞ্জের ২৭ প্রতিযোগী নির্বাচিত

বিয়ানীবাজারে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩