রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসবের সমাপ্তি, পুরস্কার পেলেন শিক্ষার্থীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গাঁজাখোর বললেন রাশেদ খাঁন কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, সভাপতি দিলোয়ার সম্পাদক সুজন ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে ৩০০ কৃতী শিক্ষার্থী সংবর্ধিত
advertisement
জাতীয়

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক। এই সম্পর্ককে এগিয়ে নেবে, দুই দেশই অগ্রসর হবে বলে আশাবাদী।

এছাড়াও, সৌদির সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক চায় ঢাকা বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়তে চায়। বাংলাদেশ চায় সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করুক। দেশটির জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ বাংলাদেশ তৈরি করেছে।

তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনবল পাঠিয়ে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থানে যাবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, সৌদি আরবের নেতৃত্বে মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি। শান্তিরক্ষা মিশনেও আমরা ভূমিকা রাখছি। মধ্যপ্রাচ্যের স্থিতিশীল অবস্থানের জন্য বাংলাদেশ ভূমিকা রাখতে চায়।

তিনি বলেন, বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সৌদি আরব সফর করবেন, এতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

 

▐ এই সম্পর্কিত আরো

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসবের সমাপ্তি, পুরস্কার পেলেন শিক্ষার্থীরা

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গাঁজাখোর বললেন রাশেদ খাঁন

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, সভাপতি দিলোয়ার সম্পাদক সুজন

‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে ৩০০ কৃতী শিক্ষার্থী সংবর্ধিত