শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বইপড়া উৎসব অনুষ্ঠিত জামালগঞ্জে বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক ১; দুই গাভীরও মৃত্যু কুলাউড়ায় প্রায় ৪ কোটি টাকার সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন জ্বালানি সংকটে ধান মাড়াই ব্যাহত, হাকালুকি হাওরে কৃষকের দুশ্চিন্তা আধুনিক দিরাই গড়ার অঙ্গীকার রিপনের, গণমাধ্যমের সাথে মতবিনিময় গোলাপগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালকরা জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি চালু কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন জৈন্তাপুরে পুলিশের পৃথক চার অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ রাষ্ট্রীয় মর্যাদায় বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা তালেব আলীর দাফন সম্পন্ন
advertisement
আইন-আদালত

বিচারকাজ বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা হুমকি দেন

আদালত অবমাননার দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে দেওয়া সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারকাজ বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা নানান বক্তব্য দিচ্ছেন বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত। পর্যবেক্ষণে বলা হয়েছে, ভুক্তভোগী-সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতেই হুমকি দেন শেখ হাসিনা। রায়ের অনুলিপি পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) দেওয়া হয়েছে।

রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেছেন, ‘হেইট স্পিচ’ ছড়াতে থাকলে শেখ হাসিনাকে ফের আদালত অবমাননার মামলার মুখোমুখি হতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্যের মধ্যে ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’-এই অডিও ক্লিপটি অন্যতম, যা সিআইডির ফরেনসিক পরীক্ষায় তারই বলে প্রমাণিত হয়েছে।

গত ২ জুলাই আদালত অবমাননার মামলায় পলাতক শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক  মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

কয়েক মাস আগে ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’Ñএমন একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। অডিওর এ বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তিনি ও শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। সেই মামলায় চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বইপড়া উৎসব অনুষ্ঠিত

জামালগঞ্জে বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক ১; দুই গাভীরও মৃত্যু

কুলাউড়ায় প্রায় ৪ কোটি টাকার সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন

জ্বালানি সংকটে ধান মাড়াই ব্যাহত, হাকালুকি হাওরে কৃষকের দুশ্চিন্তা

আধুনিক দিরাই গড়ার অঙ্গীকার রিপনের, গণমাধ্যমের সাথে মতবিনিময়

গোলাপগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালকরা

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি চালু

কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

জৈন্তাপুরে পুলিশের পৃথক চার অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

রাষ্ট্রীয় মর্যাদায় বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা তালেব আলীর দাফন সম্পন্ন