শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
আন্তর্জাতিক

হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করে আসছে, গাজায় চলমান অভিযানে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে সেই দাবি খারিজ করে দিয়েছেন ইসরাইলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক।

রোববার (৬ জুলাই) ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম মারিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিক দাবি করেন, হামাস এখন আবারও ৪০ হাজারের মতো যোদ্ধা নিয়ে সক্রিয়, যা যুদ্ধ শুরুর আগে সংগঠনটির অনুমানিক যোদ্ধাসংখ্যার সমান।

ব্রিক লিখেছেন, হামাস এখনো গেরিলা কৌশলে লড়াই করছে। তারা সুড়ঙ্গের ভেতর থেকে অপারেশন চালাচ্ছে, যেমনটা যুদ্ধের শুরুতে করত।

তিনি আরও বলেন, হামাস কখনোই প্রথাগত সেনাবাহিনী ছিল না। তাই তাদের ‘সেনাবাহিনী ধ্বংস’ করার মতো কিছুই আসলে ছিল না। ফলে তাদের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি বাস্তবসম্মত নয়।

এই জেনারেল আরও সতর্ক করেন, বাস্তব পরিস্থিতি যেভাবে পাল্টাচ্ছে তা ইসরাইলি সেনাপ্রধানের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং হামাসের পুনরুদ্ধারপ্রবণতা ইসরাইলের সামনে নতুন করে দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

ব্রিকের এই মন্তব্যে গাজায় যুদ্ধ নিয়ে ইসরাইলি সামরিক কর্তৃপক্ষের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল