শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
আন্তর্জাতিক

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

স্পেনের পালমা দো মাললোরকা বিমানবন্দরে রায়ানএয়ারের একটি ফ্লাইটে আগুন লাগার সতর্কতা জারি করা হয়। এ সময় বিমান থেকে বের হতে গিয়ে অন্তত ১৮ যাত্রী আহত হয়েছে।

শনিবার (৫ জুলাই) স্থানীয় সময় ম্যানচেস্টারগামী বোয়িং ৭৩৭ বিমান উড্ডয়নের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। খবর আরব টাইমস।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জরুরি বিভাগকে পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলে তারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায়। বিমানবন্দরের অগ্নিনির্বাপণকর্মী ও সিভিল গার্ডের সদস্যদের সঙ্গে আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের চারটি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনাস্থলে নিয়োজিত ছিল।

এ সময় যাত্রীদের জরুরি বহির্গমন পথ দিয়ে সরিয়ে নেওয়া হয়। তবে কিছু যাত্রী নিরাপদে পৌঁছানোর জন্য ডানা থেকে সরাসরি মাটিতে লাফিয়ে পড়ে আহত হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা বিমানের জরুরি বহির্গমন পথ দিয়ে বিমানের ডানায় নেমে সেখান থেকে লাফ দিয়ে নিচে নামছে।

আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের একজন মুখপাত্র জানান, ১৮ জন যাত্রী আহত হয়ে চিকিৎসা সহায়তা নিয়েছে। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পালমা থেকে ম্যানচেস্টারগামী ওই ফ্লাইটটিতে ভুল সতর্কতা আলো চালু হওয়ার পর যাত্রীদের স্লাইড ব্যবহার করে নামিয়ে টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছিল বলে পরবর্তীতে নিশ্চিত করেছে রায়ানএয়ার।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল