শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
বিনোদন

ঐতিহাসিক চরিত্রে অনন্যা

এবার ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ‘কেসরি চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অব জালিয়ানওয়ালা বাগ’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে এই সুন্দরীকে।

এর আগে একই চরিত্রে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া, তবে এবার সিক্যুয়েলে অনন্যার নতুন রূপ দেখতে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

এরই মধ্যে সিনেমাটির প্রযোজক করণ জোহর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ নোটে ইঙ্গিত দিয়েছেন ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৮ এপ্রিল।

আসন্ন সিনেমাটি সি শঙ্করণ নায়ারের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হতে চলেছে। সি শঙ্করণ নায়ার যিনি ছিলেন একজন বিখ্যাত আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী ব্যক্তি সম্পন্ন মানুষ।

তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সত্য উন্মোচনের জন্য লড়াই করেছিলেন। সে সময় ব্রিটিশ রাজার বিরুদ্ধে তার আইনি লড়াই ভারতের ন্যায়বিচারের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। আর ছবিটি সে সময়ের এই আইনি লড়াইয়ের ঘটনাগুলো ফুটিয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন করণ সিং ত্যাগী।

এদিকে অনন্যা পান্ডেকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি প্রাপ্ত ‘সিটিআরএল’এ। বিক্রমাদিত্য মোতওয়ানির পরিচালনায় এই সাইবার থ্রিলারে অনন্যার পাশাপাশি অভিনয় করেছেন বিহান সামাত, সূচিতা ত্রেভেদিসহ আরও অনেকে।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ