শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
বিনোদন

শ্রাবন্তীর আরও একটি থ্রিলার

টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। কমার্শিয়াল সিনেমায় অভিনয় নিয়ে একসময় ব্যস্ত ছিলেন তিনি। পেয়েছেন সফলতাও। তবে এখন থ্রিলার গল্পেই বেশি দেখা যায় এই নায়িকাকে।

২০২৪ সালে থ্রিলার গল্পে মুক্তি পায় তার ‘সাদা রঙের পৃথিবী’। এটি পরিচালনা করেন রাজর্ষি দে। এবার আসছে এই নায়িকার আরও একটি থ্রিলার। সিনেমার নাম ‘রবীন্দ্র কাব্য রহস্য’। এসকে মুভিজের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন সায়ন্তন ঘোষাল।

গোয়েন্দা গল্পে নির্মিত নতুন এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জি।

এর গল্পে দেখা যাবে কবিতা লেখার পাশাপাশি রহস্য সমাধানের কাজও করে অভীক (ঋত্বিক চক্রবর্তী)। একটি সিরিয়াল কিলিংয়ের মামলার তদন্ত করতে লন্ডনে যায় সে। সেখানে রবীন্দ্রসংগীত শিল্পী হিয়ার (শ্রাবন্তী) সঙ্গে দেখা হয় তার।

হিয়ার সঙ্গে কি খুনের এই মামলার কোনো যোগ রয়েছে? এই প্রশ্নের উত্তর মিলবে ‘রবীন্দ্র কাব্য রহস্য’ সিনেমায়। এরই মধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে। এটি মুক্তি পাবে ২০২৫ সালের মে মাসে। তবে তারিখ এখনো নির্ধারিত হয়নি।

সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়। এ ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাজনন্দিনী পাল, সুজন মুখার্জিসহ অনেকে। এদিকে এ বছর শ্রাবন্তীর আরও একটি সিনেমা আছে মুক্তির তালিকায়। নাম ‘বাবু সোনা’। এটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। এতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেছেন জিতু কামাল।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ