রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
advertisement
সারাদেশ

নারায়ণগঞ্জে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, এসআই গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে গুলি চালিয়ে আলোচিত যুবদল কর্মী শাওন হত্যার ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান কনককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সময় তিনি জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামী কনককে ঢাকা বিমানবন্দরের ১৩ এপিবিএন অফিস থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয় এবং ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা, ২০২২ সালের ১ সেপ্টেম্বর, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালি চলাকালে শহরের দুই নং রেলগেট এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মধ্যে চায়নিজ রাইফেল দিয়ে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন নিহত হন।

ঘটনাস্থলে উপস্থিত অনেকেই পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান কনককে চায়নিজ রাইফেল দিয়ে গুলি করতে দেখেছেন। ঘটনার পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানিয়েছেন, কনককে গ্রেফতার করার পর আদালতে সোপর্দ করা হয়েছে এবং রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানিয়েছেন, আদালত কনককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং রিমান্ড শুনানির জন্য সোমবার তারিখ নির্ধারণ করেছেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মো. মিলন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, সাবেক পাঁচ সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন খোকা এবং ও ডিবির সাবেক এসআই কনকসহ ৫২ জনকে।

 

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি