সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

রাজনৈতিক ঐক্যের অভাবে ফেরার স্বপ্ন দেখছে ফ্যাসিবাদ: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তিরা আবার ফিরে আসার স্বপ্ন দেখতে পারছে রাজনৈতিক ঐক্যের অভাবের কারণে। যদি জুলাইয়ের মতো ঐক্য বজায় থাকতো, তাহলে ফ্যাসিস্ট শক্তি এই স্বপ্ন দেখার সাহস পেত না।

রোববার (৩ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের আয়োজনে কলেজের সেমিনার কক্ষে ‘শাপলা থেকে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্ট তৈরি করা হয়েছিল এবং ফ্যাসিস্টের মূল বয়ানগুলো তৈরি করা হয়েছিল আদালতের মাধ্যমে। ব্যাখ্যা দিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না—এই বয়ান আদালতের তৈরি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসকরা সাধারণত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে উপনিবেশে পরিণত করতে চায়। কিন্তু বিগত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য উল্টো দিল্লির কাছে বাংলাদেশকে একটি উপনিবেশ হিসেবে প্রতিস্থাপন করেছিল।

‘তিনি (হাসিনা) দেশে ফিরতে পারবে না। সেদিনই ফিরবেন, যেদিন ভারতকে বাধ্য করতে পারবো। কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্যই তিনি বাংলাদেশে ফিরতে পারবেন,’—যোগ করেন মাহমুদুর রহমান।

আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক শফিক ইসলাম, জগলুল আসাদ, আব্দুল মান্নান এবং গণঅভ্যুত্থানে আহত ওই কলেজের শিক্ষার্থী ইউনুস হোসাইন।

মাহমুদুর রহমান

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি