সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

শাহ আমানতে বিদেশি মুদ্রাসহ গ্রেফতার

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ আবদুল মজিদ (৪৩) নামের এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাতে তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। শারজাহ যাচ্ছিলেন তিনি।

গ্রেফতার হওয়া মজিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তার কাছ থেকে জব্দ করা মুদ্রার মধ্যে রয়েছে চার হাজার ৭০০ ইউএস ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিনার, ৩৭ হাজার ৬২ সৌদি রিয়াল ও ৩৪৬ ওমানি রিয়াল।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, আবদুল মজিদ এয়ার এরাবিয়ার জি ৯-৫২১ নম্বর ফ্লাইটের যাত্রী ছিলেন। কেবিন ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে মজিদের সন্দেহজনক আচরণের কারণে তার কাছে অনুমতিহীন কোনো বিদেশি মুদ্রা আছে কি না তা জানতে চান কর্তব্যরত নিরাপত্তা কর্মী।


পরে তাকে কাস্টমস, গোয়েন্দা সংস্থা, এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স ও সিআইডি সদস্যদের উপস্থিতিতে তল্লাশি করে বাংলাদেশি ২২ লাখ টাকা সমপরিমাণের বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। পরে মজিদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করে কাস্টমস কর্তৃপক্ষ।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি