সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখে যাত্রা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

সকল ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) নামে আলাদা বোর্ড গঠনের এক দফা দাবিতে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দেয় ও মৃদু লাঠিচার্জ করে। এতে তারা ছত্রভঙ্গ পল্টন মোড়ের দিকে দৌড় দেয়।

সোমবার (২৮ জুলাই ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে দুপুর দুইটার দিকে তারা শিক্ষা ভবনের সামনে আমরণ অনশনে বসার ঘোষণা দেন। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা ভবন নয়, প্রেস ক্লাবের সামনে অথবা শহীদ মিনারে তারা শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন। নির্দেশনা অমান্য করে শিক্ষা ভবনের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওয়ানা হলে পুলিশ প্রথমে বাধা দেয়। পরে ছত্রভঙ্গ করার জন্য মৃদু লাঠিচার্জ ও ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। 

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী কামরুল হাসান জানান, গতকাল থেকে তারা প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালন করতে শিক্ষা ভবনের দিকে যাচ্ছিলাম। তখন পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। আমাদের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আমি নিজেও আহত হয়েছি। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম এ বিষয়ে যুগান্তরকে জানান, ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও করার ঘোষণা করে যাত্রা করে। আমরা তাদের শহীদ মিনার অথবা প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের অনুরোধ করি। প্রয়োজনে প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণের অনুরোধ করি। কিন্তু তারা তাদের দাবিতে অনড় থেকে শিক্ষা ভবনের দিকে রওয়ানা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে এবং ধাওয়া দেয়।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি