মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক স্টেনোগ্রাফারের ৭ বছরের জেল

ঘুসের মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক স্টেনোগ্রাফার এ কে এম শহীদুজ্জামানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে সাত হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শহীদুজ্জামান সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পারকুমিরা গ্রামের মো. সোহরাব উদ্দিনের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানাধীন দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য অনুদান হিসেবে তিন লাখ টাকা পাওয়ার জন্য বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান আবেদন করেন। আবেদনটি নিয়ে তিনি স্টেনোগ্রাফার শহীদুজ্জামানের অফিসে যান। ২০১৭ সালের ৩০ জুলাই শহীদুজ্জামান আবেদনটি গ্রহণ করেন। পরে প্রধান শিক্ষকের কাছে অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে ঘুস দাবি করেন। ওই সময় এ শিক্ষক স্কুলের উন্নয়নের কথা বিবেচনা করে তাকে ১০ হাজার টাকা অগ্রিম দেন।

পরবর্তীতে অভিযুক্ত শহীদুজ্জামান প্রধান শিক্ষককে স্কুলের নামে আরও দুই লাখ টাকা পাইয়ে দেওয়ার কথা বলে। সেক্ষেত্রে তাকে আরও ৫০ হাজার টাকা দিতে হবে বলে জানান। এ বিষয়ে প্রধান শিক্ষক যোগাযোগ করলেও শহীদুজ্জামান তাকে ঘুরাতে থাকে এবং বাকি টাকার জন্য চাপ দিতে থাকে।  বিষয়টি অনৈতিক বিবেচনা করে পরবর্তীতে এ শিক্ষক দুদকের অভিযোগ দেন।

অভিযোগের পর শহীদুজ্জামানকে ঘুসসহ হাতেনাতে ধরার চেষ্টা করেন। ২০১৮ সালের ১২ জুন প্রধান শিক্ষক মেহেদী হাসান শহীদুজ্জামানের কক্ষে প্রবেশ করে ও ৫০ হাজার টাকা ঘুস দিতে চান।  তবে, ওই সময় শহীদুজ্জামান তার কাছে এক লাখ টাকা ঘুস দাবি করেন। পরে টাকা জোগাড় করে শহীদুজ্জামানকে ঘুসের এক লাখ টাকা দেন ওই শিক্ষক।  টাকাটি নিয়ে শহীদুজ্জামান তার প্যান্টের বাম পকেটে রাখেন।  এরপর শহীদুজ্জামানের রুমে প্রবেশ করে দুদক কর্মকর্তারা তার কাছে থেকে ঘুসের টাকা জব্দ করেন।

এ ঘটনায় ওই দিন দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মো. মহতাব উদ্দিন বাদী হয়ে সাতক্ষীরা থানায় মামলা করেন। একই বছরের ২৮ নভেম্বর শহীদ্জ্জামানকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দেওয়া হয়। একই আদালতে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর চার্জ গঠন করা হয়।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি