মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

গাড়ি থামিয়ে ঘুষের অভিযোগ, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি থামিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) তাদের প্রত্যাহার করা হলেও আজ (মঙ্গলবার) বিষয়টি জানাজানি হয়।

প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ মন্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান (এস.এ পরিবহন) আটক করেন খাঁটিহাতা থানা পুলিশের একটি দল। পরে কাভার্ডভ্যানটিতে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ এনে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচারের পর থানার ওসিসহ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে যুক্ত করা হয়।


সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া বলেন, একটা অভিযোগের ভিত্তিতে ৬ জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। সোমবার থেকে আমি দায়িত্ব পালন করছি।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ৬ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে৷ তদন্তে সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি