মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি! জরিমানা ৫০ হাজার

কুমিল্লায় সাহা মেডিকেলে ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরীর রাজগঞ্জ এলাকায় অবস্থিত বিখ্যাত এই ফার্মেসির এমন কাণ্ডে তোলপাড় চলছে।

দীর্ঘদিন যাবত ওই ফার্মেসি গ্রাহকদের সঙ্গে এমন প্রতারণা করে আসছিল।

রোববার বেশ কয়েকজন গ্রাহকের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ভোক্তা অধিকার সূত্র জানায়, সাহা মেডিকেল হলের বিক্রেতারা নির্ধারিত খুচরা মূল্য (এমআরপি) উপেক্ষা করে রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছে। এমন কাজ ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযানে নেতৃত্ব দেন। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, বিখ্যাত একটি প্রতিষ্ঠান এভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা ঠিক হয়নি। তাদের ওপর মানুষ আস্থা রাখবে কিভাবে? এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের নিয়মিত তদারকি চলবে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি