মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

খুলনায় আবাসিক হোটেল থেকে অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তি আটক

খুলনায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা-বিদেশি অস্ত্র ও গুলিসহ মো. নাজিম উদ্দিন খান ওরফে বেলাল (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী নগরীর সোনাডাঙ্গা মজিদ সরনির হোটেল জেড এন প্যালেসে অভিযান চালিয়ে তাকে ইয়াবা ও অস্ত্র-গুলিসহ গ্রেফতার করে। গ্রেফতার বেলাল নগরীর সোনাডাঙ্গা ছোট বয়রা এলাকার ১৮৩ নম্বর বয়রা মেইন রোডের বাসিন্দা মৃত কামরুদ্দিন খানের ছেলে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা জানতে পারে নাজিম উদ্দিন খান ওরফে বেলাল অস্ত্রসহ হোটেল জেড এন প্যালেসে উঠেছে। এই সংবাদের ভিত্তিতে গভীর রাতে ঐ হোটেলে অভিযান চালানো হয়।

এ সময় যৌথ বাহিনীর সদস্যরা বেলালের কাছ থেকে ৪৭৬পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং পিস্তলের ম্যাগজিন উদ্ধার করে। পরে উদ্ধারকৃত অস্ত্র, ইয়াবা ও গুলিসহ তাকে নগরীর সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। 

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি