মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী বিমানে ‘বোমা আতঙ্ক’ ছড়ান মা

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটটি বিলম্ব করার পেছনে উঠে এসেছে একটি পরিবারের পারিবারিক কলহ ও এক যুবকের পরকীয়া সম্পর্ক থামানোর চেষ্টার গল্প। পরকীয়া প্রেমিকাকে নিয়ে ছেলের নেপাল যাওয়া ঠেকাতেই ‘ভুয়া বোমা আতঙ্ক’ সৃষ্টি করেন মা।

শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। 

র‍্যাব জানিয়েছে, এ ঘটনার সঙ্গে পারিবারিক বিষয় জড়িত। ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে না যেতে পারেন- এ জন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা আছে।

তিনি বলেন, সম্প্রতি বোমা আছে এমন এক ফোনকলের মাধ্যমে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে বিমানটি তল্লাশি করে কোনো বোমা পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা তিনজনকে গ্রেফতার করেছি।

র‍্যাব ডিজি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারেন। পরে ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে ওই মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা আছে এমন ভুয়া সংবাদ দেন। যাতে করে ছেলেকে তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়া থেকে আটকাতে পারেন।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি