মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে ভারতে বসবাসকারী নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।

শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে পানিহাতা সীমান্তের ১১১৮নং পিলারের কাছ থেকে তাদের আটক করেন রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।

তাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান।

আটককৃতরা জানান, গত দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত আমজাদ আলীর চিকিৎসার জন্য তারা অবৈধপথে ভারতের দিল্লির ফরিদাবাদে যান। পরে আমজাদ আলী সেখানে মারা গেলে বাকিরা সেখানেই রয়ে যান এবং শ্রমিকের কাজ করেন। সম্প্রতি স্থানীয় লোকজন টের পেয়ে ভারতীয় পুলিশের হাতে তাদের ধরিয়ে দেন।

পরে ভারতীয় পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের কাছে কোন বৈধ কাগজপত্র/ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় তাদের আটক করে। ২-৩ দিন আগে তাদের বিমানযোগে নয়াদিল্লি থেকে গৌহাটিতে নিয়ে আসা হয়। পরবর্তীতে গৌহাটি থেকে বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাতে ওই নাগরিকদের বাংলাদেশে পুশইন করে। আটককৃত নাগরিক এবং তাদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই সাতক্ষীরা জেলার তালা  উপজেলার শাহাজাদপুর এলাকার বাসিন্দা। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, এ বিষয়ে অধিকতর তদন্ত ও যাচাইপূর্বক পরবর্তী কার্যক্রমের জন্য তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি