মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

ইউএনওর বাসভবনের সামনে ফেলে যাওয়া বৃদ্ধার খোঁজ নেয়নি পরিবার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনের সামনে রাস্তার পাশে ফেলে যাওয়া অজ্ঞাতনামা (৭০) এক নারীর গত এক মাসেও পরিচয় শনাক্ত হয়নি। খোঁজ নেয়নি পরিবারের লোকজন।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে জয়মন্টপ ইউনিয়নের সুবার্তা ট্রাস্টের খানবানিয়ারা প্রবীণ সেবা কেন্দ্রে রাখা হয়েছে।

ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে সোমবার (৩০ জুন) দুপুরে সিংগাইর প্রেস ক্লাবকে বিষয়টি অবগত করা হয়।

ওই পত্র থেকে জানা যায়, গত ৩০ মে রাত পৌনে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পশ্চিম পাশে রাস্তায় বৃষ্টির মধ্যে কাঁদা-পানিতে পড়ে ছিলেন ওই নারী। বিষয়টি দেখে পথচারীরা সিংগাইর থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে এ সংক্রান্তে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। উদ্ধারকৃত নারী কথা বলতে না পারায় দীর্ঘ এক মাসেও তার পরিচয় শনাক্ত হয়নি। কে বা কারা ওই নারীকে ফেলা রেখে যায় তাও জানা যায়নি।

সুবার্তা ট্রাস্টের সাধারণ সম্পাদক শেলীনা আক্তার জানান, ধর্মীয়গ্রন্থ দিয়ে যাচাই ও আচরণ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে হিন্দু ধর্মাবলম্বী। আমরা তাকে সাধ্যমতো চিকিৎসাসেবা, ভরণপোষণসহ যাবতীয় দায়িত্ব পালন করে আসছি। তার পরিবারে কেউ আছে কিনা সেটা শনাক্ত হওয়া জরুরি বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি