মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

পদ্মায় জেলের জালে ২১ কেজির কাতল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। মাছটি পাইকারি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় কিনে ৩৯ হাজার ৯৬০ টাকায় বিক্রি করেছেন স্থানীয় এক ব্যবসায়ী। 

বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে পদ্মা  নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জাল ফেলে মাছটি শিকার করেন জেলে রবিন হালদার।

সকালে মাছটি তিনি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮শ টাকা কেজি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় মাছটি কিনে নেন ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

সে সময় বিশাল আকৃতির কাতল মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

এ ব্যাপারে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, অনলাইনে যোগাযোগ করে মাছটি তিনি কেজি প্রতি ৫০ টাকা লাভে ৩৯ হাজার ৯৬০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। 

তিনি আরও বলেন,  নদীতে এখন জোয়ার থাকায় মাঝে মধ্যেই বিভিন্ন প্রকারের বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্ম নদীর বড় বড় কাতল, রুই, ইলিশ, পাঙ্গাশ, বাঘাইর মাছের চাহিদা অনেক বেশি। এ ধরনের বড় মাছ পেলে বিক্রি করতে তাদের তেমন কোনো বেগ পেতে হয় না। এ ক্ষেত্রে দাম কোনো ব্যাপার না। পছন্দ হলেই সৌখিন ক্রেতারা তা কিনে নেন। তবে অধিকাংশ ক্রেতাই বাইরের। বিশেষ ব্যবস্থায় তাদের কাছে আমরা নিয়মিত মাছ পাঠিয়ে থাকি।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি