মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিল মামুন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিয়েছে আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার কারাগারে থেকেই পরীক্ষায় অংশ নেয় ওই শিক্ষার্থী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাভোগ করছে সে।

এই শিক্ষার্থী জেলার বরুড়া উপজেলা পোম্বাইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং উপজেলার আড্ডা কলেজের ছাত্র।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আব্দুল্লাহিল আল আমিন বলেন, গত ১৬ জুন থেকে কারাগারে আছেন ওই শিক্ষার্থী। পর্নোগ্রাফি আইনে করা একটি মামলার আসামি সে। আবেদনের প্রেক্ষিতে ও আদালতের নির্দেশে কারাগারেই তার পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া পরীক্ষার পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। সে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী।

তিনি বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালে কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। এদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ও ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর মোট ১ লাখ ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি