মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

সাতক্ষীরা সীমান্তে ১৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ১৪ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ জুন) দুপুরে কুশখালী সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। বাংলাদেশে প্রবেশের পরই তাদের আটক করে বিজিবি।

সীমান্তরক্ষী বাহিনীটি বলছে, আটক সবাই বাংলাদেশি। তাদের বাড়ি ঢাকা, খুলনা, গাজীপুর, গোপালগঞ্জ ও সাতক্ষীরা জেলায়।

আটক ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই ও কলকাতার রাজাবাজার এলাকায় বিভিন্ন বাসাবাড়ি, দোকান ও ফ্যাক্টরিতে কাজ করে আসছিলে। সম্প্রতি পুলিশ তাদের আটক করে এবং বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফ তাদের কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়।

বিজিবি জানিয়েছে, ঘটনাটি জানার পর তারা ভারতের আমুদিয়া চেকপোস্টের বিএসএফ কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানান। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এরপর রাতেই ওই ১৪ জনকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সদর থানার ওসি শামিনুল হক বলেন, আটককৃত নারী, পুরুষ ও শিশুদের জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি