মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

প্রবাসী যুবককে গলাকেটে হত্যা

যশোরের অভয়নগর উপজেলার নাউলী গ্রামে প্রবাস ফেরত হাসান শেখ (৩০) নামের এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার সকালে পুলিশ নাউলী গ্রামের একটি ঘেরের পাড় থেকে হাসানের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্টরা বলছেন, মাদক ইস্যুতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

নিহত হাসান ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

হাসানের বড় ভাই মুন্না শেখ জানান, দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরে হাসান। দুই মাস আগে হাসান ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের আজাদ মোড়লের মেয়ে সালমা বেগমকে বিয়ে করে। প্রাবস থেকে ফেরার পর থেকে প্রতিদিন গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় এ প্রবাসী।

রোববার ভোরে নাউলি গ্রামের তবিবুর রহমান তার ঘেরপাড়ে হাসানের গলা কাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পরে এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের বাসিন্দা সাগর, জামিল ও চঞ্চল নামের তিন যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে।

মুন্না শেখ বলেন, ‘আমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে বন্ধুদের নিয়ে গভীর রাত পর্যন্ত বাহিরে আড্ডা দিতো। বন্ধুদের পেছনে প্রচুর টাকা নষ্ট করতো। ঘটনার দিনও বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে ছিল সে। মাদকের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।’

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি