মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

গোপালগঞ্জে ৫ যানবাহনের সংঘর্ষে পুলিশসহ নিহত ২

গোপালগঞ্জে পাঁচ যানবাহনের সংঘর্ষে ট্রাফিক পুলিশের এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান এবং আরমান পরিবহণের হেলেপার সেলিম হোসেন ব্যাপারী।

দুর্ঘটনায় আহতদের মধ্যে চাঁদপুরে মতলব উত্তরের গোপালকান্দি এলাকার হাবিবুল্লার ছেলে মোহাম্মদ সেলিম রেজা, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শামসুল হকের ছেলে ইব্রাহিম, যশোরের কেশবপুর উপজেলার রামনগর এলাকার মোতাহার সর্দারের ছেলে আবির সরদার, ঢাকা  নিউমার্কেট এলাকার বাপ্পি রহমানের ছেলে রোহান, চট্টগ্রামের পাহাড়তলী বড়পোল এলাকার আলী নিয়াজের ছেলে সোহেল রানা, মাদারীপুর উপজেলার মোস্তফাপুর এলাকার রাজব আলী শেখের ছেলে মুজিবুর শেখ, খুলনা শেখ পাড়ার আব্দুল আজিজের ছেলে মনির হোসেনকে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্য বলেশ্বর পরিবহণের একটি বাস যাত্রী নিয়ে ছেড়ে আসে। রাত আড়াইটার দিকে বাসটি গোপীনাথপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এ সময় একই দিক থেকে ছেড়ে আসা আরমান পরিবহণ ও এসপি গ্রীন লাইন এবং বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি