মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

আসামি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই বোরহান নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বোরহান উদ্দিন (২৭) নামে পুলিশের উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

শনিবার দুপুর ১২টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বোরহান উদ্দিন যশোরের অভয়নগর উপজেলার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি প্রায় এক বছর ধরে মাগুরা জেলার মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন মহম্মদপুর থানা থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। পথে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

মহম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক পরিদর্শক (এএসআই) মোসাম্মত বুলবুলি খাতুন বলেন, তিনি থানা থেকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে বোয়ালমারীতে যাচ্ছিলেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, সম্ভবত তার মাথায় হেলমেট ছিলো না। মাথার পেছনে আঘাত লেগে মস্তিষ্ক (ঘিলু) বের হয়ে যায়। হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, এসআই বোরহান উদ্দিন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

বোয়ালমারী থানার ওসি মাহামুদুল হাসান বলেন, তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন বলে জানা গেছে। তার লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মহম্মদপুর থানায় জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি