মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

৫৮ দিন পর সাগরে যাচ্ছেন জেলেরা

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ (বুধবার) দিবাগত মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা শুরু করবেন উপকূলীয় জেলা ভোলা ও তৎসংলগ্ন জেলাগুলোর জেলেরা। গত ১৫ এপ্রিল থেকে আজ বুধবার (১১ জুন) দিবাগত মধ্যরাত পর্যন্ত মোট ৫৮ দিন দেশের সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। 

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ভোলা জেলায় সাগরগামী জেলের মোট সংখ্যা ৬৫ হাজার। এসব জেলেরা ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরা থেকে বিরত ছিলেন। এই সময়ে সরকার তাদের জন্য মাথাপিছু ৭৮ কেজি করে চাল বরাদ্দ করেছে।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবারের মতো এবারও এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল।

তিনি আরও জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলাকালে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের টাস্কফোর্স সাগরে তাদের টহল কার্যক্রম পরিচালনা করেছে। 

বুধবার সকালে সরেজমিন ভোলার মেঘনাপাড়ের তুলাতুলি এলাকায় জেলে পল্লীতে দেখা যায়, ৫৮ দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞা শেষে সাগরে যেতে জেলেরা সব প্রস্তুতি শেষ করেছেন। তারা জাল, খাবার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি