মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

বান্ধবীর বিয়েতে এসে নদীতে ডুবে মৃত্যু এসএসসির ফলপ্রার্থীর

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বান্ধবীর বিয়ে উপলক্ষে বেড়াতে এসেছিল ফাতেমা আদুরী (১৭)। অতিরিক্ত গরমের কারণে কয়েক বান্ধবীসহ পাইকপাড়া বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে ডুবে যায় আদুরী। তিন ঘণ্টা পর তার লাশের সন্ধান মেলে।

আজ মঙ্গলবার বিকেলে সারিয়াকান্দির পাইকপাড়ায় এ ঘটনা ঘটে। ফাতেমা আদুরী বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়ার মকবুল শেখের মেয়ে। সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

জানা গেছে, আগামী শুক্রবার বান্ধবী রত্নার বিয়ে উপলক্ষে আদুরী বগুড়ার সারিয়াকান্দিতে দীঘলকান্দির তরফদারপাড়া এলাকার রহিদুল ইসলামের বাড়িতে আসে। অতিরিক্ত গরমের কারণে মঙ্গলবার বিকেলে পাইকপাড়া বাঙ্গালী নদীতে গোসলে নামে আদুরীসহ কয়েক বান্ধবী। একপর্যায়ে আদুরী পানির গভীরে তলিয়ে যায়। তার বান্ধবীরা অনেক চেষ্টা ও খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে জানানো হয়।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া বলেন, খবর পেয়ে ডুবুরি দল তল্লাশি চালিয়ে আদুরীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ঘটনার তিন ঘণ্টা পর ওই নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা সম্ভব হয়। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি