মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় কিশোর নিহত, আহত ২ বন্ধু

বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিয়ান আলী (১৬) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। সে মাদারীপুর জেলার ডাসা উপজেলার হায়দার আলীর পুত্র ও স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিয়ানের দুই বন্ধু আহত হয়েছে।

আজ রোববার বিকেল ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যায় রিয়ান আলী। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেলে মাদারীপুরের ডাসা এলাকা থেকে তিন বন্ধু মিলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ গোলচত্বর দেখতে আসছিল। ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড অতিক্রম করে একটি সরু ব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী আইকনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিয়ান মারা যায়। এ সময় মোটরসাইকেলে থাকা তার অপর দুই বন্ধু আহত হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেলে ধাক্কা দেওয়া আইকনিক পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়। কিশোর রিয়ানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা লিখিত অভিযোগ করলে পরবর্তী সময় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি