মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সারাদেশ

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অস্ত্রের মুখে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার রাতে রায়েরবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ঝোটন (১৯), মো. রবিন (১৯), মো. সুমন মিয়া (২১) ও মো. মোস্তাকিম (১৯)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও নগদ ৩ হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এই তথ্য জানান মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান।

হাফিজুর রহমান বলেন, ওই কিশোরী ধানমন্ডিতে একটি লেডিস পারলারে চাকরি করতেন। রায়েরবাজার এলাকায় পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। ওই বাসার নিচতলায় থাকতেন মো. ঝোটন (১৯)। তিনি দুই মাস আগে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু ওই কিশোরী রাজি না হওয়ায় নানা হুমকি দেন। গত শুক্রবার রাতে ওই কিশোরী কাজ শেষে বাসায় ফেরে। এ সময় বাসায় কেউ না থাকায় ঝোটন তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অন্য স্থানে নিয়ে যান। সেখানে তিনিসহ আরও কয়েকজন তাকে দলবদ্ধ ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের ওপর ভয়ভীতি প্রদর্শন করে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করা হয়। তাঁরা ছিনতাই, ডাকাতি ও ইভ টিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। প্রথমে তাঁদের মধ্য থেকে দুজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে বাকি দুজনকেও আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় জড়িত চারজনকে গতকাল রাতে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম রায়েরবাজারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ভুক্তভোগী পরিবার মোহাম্মদপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজন তাঁদের দোষ স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি