সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে! ১৫ জনের বিরুদ্ধে মামলা বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, দোয়ারাবাজারে অনশনে নারী শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ
advertisement
সারাদেশ

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামিরা বাজারের উদ্দেশ্যে তিনি দুপুর ১টা ৪০ মিনিটে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে ১ কিলোমিটার দুরত্বে তিনি পিপরাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল যোগে ৩টি যুবক তার গতিরোধ করে। সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান থুতনি ভেদ হয়ে বের হয়ে যায়। এ সময় সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়ার গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধানক্ষেত থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তার আগেই সুমনের মৃত্যু হয়।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান সুমন মোল্লার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে সম্ভাব্যস্থানে পুলিশ চেকপোস্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘সুমন মোল্লার মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহতের বিরুদ্ধে থানায় মামলা আছে। সেই মামলায় তিনি কারাগারেও ছিলেন।’

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে! ১৫ জনের বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, দোয়ারাবাজারে অনশনে নারী

শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ