সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে! ১৫ জনের বিরুদ্ধে মামলা বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, দোয়ারাবাজারে অনশনে নারী শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ
advertisement
সারাদেশ

নলকূপের পানিতে কীটনাশক মিশিয়ে পান, ৬ শিশু হাসপাতালে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় খেলার সময় নলকূপের পানির সঙ্গে কীটনাশক মিশিয়ে পান করে অসুস্থ হয়ে পড়েছে ছয় শিশু। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কাচারীতলা গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি শিশুরা হলো- কাচারীতলা গ্রামের কামিরুল শাহের ছেলে হোসাইন শাহ (৪), সাইফুল শাহের মেয়ে মরিয়ম (৭), সাগর খাঁর ছেলে আব্দুল্লাহ (৩), হাসান মন্ডলের মেয়ে জান্নাতুল (৯), রতন শাহের ছেলে রোকেয়া (৯) এবং মারুফ শাহের ছেলে মার্ফিয়া (৬)।

শিশুদের স্বজনরা জানান, কাচারীতলা গ্রামের রমজান মন্ডল সোমবার বিকেলের পর ঘাস মারার কীটনাশক জমিতে ছিটিয়ে বোতল ফেলে দিয়ে পাশের আম বাগানে বিশ্রাম নিচ্ছিল। পরে কয়েকজন শিশু খেলতে খেলতে ওই বোতলে থাকা সামান্য ওষুধ রাস্তার পাশের একটি নলকূপের পানিতে মিশিয়ে দেয়। পরে শিশুরা ওই পানি পানও করে।

এরপর সন্ধ্যার দিকে কামিরুল শাহর ছেলে হোসাইনের পেটে ব্যথা শুরু হয়। তখন ওই শিশুর সঙ্গে কথা বলে নলকূপের কাছে গিয়ে কীটনাশকের বোতল পায় অভিভাবকরা। পরে শিশুটিকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাত ৯টার পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাতেই কীটনাশক মেশানো পানি পান করা অপর পাঁচ শিশুর পেটে ও গলা ব্যথা, বমি শুরু শুরু হয়। রাতেই তাদেরও সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশু হোসাইনের মা মমতাজ খাতুন বলেন, ছেলের পেট ব্যথা শুরু হলে হরিণাকুণ্ডু হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে চিকিৎসক সদর হাসপাতালে পাঠায়। সদর হাসপাতালে ওয়াশ করে বিষ বের করা হয়েছে।

আরেক শিশু মার্ফিয়ার বাবা মারুফ শাহ বলেন, মেয়েটার হঠাৎ করেই সন্ধ্যার পর পেটে ও গলায় ব্যথা শুরু হয়। এর কিছুক্ষণ পর বমি করতে থাকে। তখনই সদর হাসপাতালে নিয়ে আসি। এখন মেয়েটা একটু সুস্থ আছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী ইসলাম টিটু বলেন, শিশুরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত মনে হচ্ছে। অধিকতর পর্যবেক্ষণের জন্য শিশুদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, ঘটনাটি শোনার পর গ্রামটিতে পুলিশ পাঠানো হয়েছিল। অসাবধানতাবশত খেলার ছলে শিশুরা নলকূপের পানির সঙ্গে কীটনাশক মিশিয়ে পান করে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি শত্রুতামূলক কোনো কিছু না। এ বিষয়ে কেউ কোনো অভিযোগও করেনি।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে! ১৫ জনের বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, দোয়ারাবাজারে অনশনে নারী

শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ