রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
advertisement
সারাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া গোল চত্বর থেকে গোলাকান্দাইল বাসস্ট্যান্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম ও সহকারী কমিশনার (পূর্বাচল রাজস্ব সার্কেল) ওবায়দুর রহমান শাহেল।

অভিযানে অবৈধভাবে পার্কিং করা বাস, প্রাইভেটকার, শরবতের দোকান, ভাসমান কসমেটিকসের দোকান, কাঁচামালের দোকানসহ সবধরনের দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতে বসা চৌকি, ভ্যানগাড়িসহ সবধরনের স্থাপনা জব্দ করে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমানসহ উপজেলা পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা। 

▐ এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস

পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ