সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সারাদেশ

সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চিনি-মাল্টাসহ আটক ৭

বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্টের (২৭ বীর ইউনিট) টহল টিমের অভিযানে দুই ট্রাক ভর্তি ১২০ বস্তা ভারতীয় চিনি ও ৬৭ কার্টন ভারতীয় মাল্টা আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের দুই চালকসহ মোট ৭ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে সেনাবাহিনীর টহল টিম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৫টায় সিলেটের জৈন্তাপুরের হরিপুর ফতেহপুর সড়কের হাকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে ২৭ বীর ইউনিটের দায়িত্বরত মেজর মাজহারুল ইসলাম নওশাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- পূর্ণা নগর গ্রামের আমির উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন (২৫), পুরাণগাঁও গ্রামের মনফর আলীর ছেলে আজীর উদ্দিন (৩৮), রামনগর গ্রামের রহমত আলির ছেলে সেলিম উদ্দিন (৩২), ডৌবাড়ী গ্রামের মনির উদ্দিনের ছেলে আফসার উদ্দিন (২৫), চারহগ্রাম ডৌবাড়ী এলাকার আইয়ুব আলির ছেলে ছালেক আহমেদ (১৮), লেঙ্গুড়া গ্রামের আতাউর রহমানের ছেলে কামাল উদ্দিন (৩০) ও লেঙ্গুড়া গ্রামের জৈন উদ্দিনের ছেলে নাজিম উদ্দীন (৩০)। তাদের সবার বাড়ি গোয়াইনঘাট উপজেলায়।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া মেজর মাজহারুল ইসলাম নওশাদ  বলেন, সেনাবাহিনীর অভিযানে আটকের পর আটক পণ্য ট্রাকসহ সাতজনকে গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমেদ সরকার জানান, ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক