মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
অনিয়ম ঢাকতে মরিয়া টিএইচও - ধর্মপাশায় স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার বিতর্কে ‘শুভঙ্করের ফাঁকি’ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের
advertisement
সারাদেশ

একদিনের কসাই হতে গিয়ে আহত ৩০

ঈদুল আজহায় কোরবানির পশু জবাই করতে গিয়ে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একদিনের জন্য কসাই সেজে অংশ নেওয়ায় নোয়াখালীতে ৬ ঘণ্টায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আহত ব্যক্তিরা নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

জেলা শহরসহ বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাইয়ের সময় এ সব দুর্ঘটনা ঘটে। অধিকাংশই ছুরি ফসকে, পশুর ধাক্কায় পড়ে গিয়ে বা অসাবধানতাবশত আহত হন।

হাসপাতালে আসা এক রোগী মাজহার রাকিব জানান, ঈদের দিনে অনেকেই নিজেরাই কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে নেমে পড়েন। এতে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায় এবং হাসপাতালে ভিড় তৈরি হয়।

ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. রানা চৌধুরী বলেন, ঈদের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে হাত কাটা, পা কাটা এবং ছুরি ফসকে আহত হওয়ার ঘটনা বেশি।

তিনি আরও জানান, আহতদের বেশিরভাগই তরুণ ও মাঝবয়সি, যারা সাধারণত পেশাদার কসাই নন। পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে কোরবানির কাজে অংশ নিতে গিয়ে তারা দুর্ঘটনায় পড়েছেন।

চিকিৎসকদের মতে, কোরবানির সময় সতর্কতা ও অভিজ্ঞতার অভাবে এমন দুর্ঘটনা প্রতি বছরই ঘটছে।

▐ এই সম্পর্কিত আরো

অনিয়ম ঢাকতে মরিয়া টিএইচওধর্মপাশায় স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার বিতর্কে ‘শুভঙ্করের ফাঁকি’

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: এমপি এমরান চৌধুরী

শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ধর্মপাশা থেকে ১০০ বস্তা সার পাচার, বারহাট্টায় ট্রলিচালক আটক

হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল

আলেম-ওলামা ও মুসল্লিদের উপস্থিতিতে আলহাজ্ব ফারুক আহমদের স্ত্রীর জানাজা-দাফন সম্পন্ন

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী

সীমান্তে চোরাই পণ্য পরিবহনের বলি কিশোর দিলদার, মামলা দায়ের