রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়
advertisement
সারাদেশ

ভাড়া বাঁচাতে রড বোঝাই ট্রাকে যাত্রা, বাড়ির বদলে না ফেরার দেশে তারা

টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে হতাহত ১৫ জনের সবাই চুল ও ভাঙারি মোবাইল ফোনের ব্যবসায়ী| তারা নোয়াখালী জেলার চৌমহনী এলাকায় চুল ও ভাঙারি মোবাইল ফোন ফেরি করে কিনতেন। 

ঈদ উপলক্ষে তারা ফেনী জেলার মহিপাল থানা এলাকা থেকে রড ভর্তি ট্রাকে উঠে বাড়ি যাচ্ছিলেন|

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় ট্রাকটি উল্টে গেলে ১৫ জন নিহত হন ও নয়জন আহত হন|

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে| তারা হচ্ছেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাড়ী গ্রামের সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), নিয়ামতপুর উপজেলার মালঞ্চী গ্রামের সাইদুলের ছেলে সারিকুল (২০), রাজশাহী জেলার তানোর উপজেলার বাতানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের মামুন (৪৫)|

আহত শেখ রতন জানান, তারা সবাই ফেনী শহরের বিভিন্ন এলাকায় বসবাস করেন| সেখানে অকেজো মোবাইল ফোন এবং বিভিন্ন পার্লার থেকে চুল কিনে, পরে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করেন| ঈদ উপলক্ষে তারা একসঙ্গে বাড়ি যাচ্ছিলেন| বাসের ভাড়া বেশি।

তাই ভাড়া বাঁচাতে জনপ্রতি ৫৫০ টাকায় রড বোঝাই ট্রাকে উঠে বাড়ি যাচ্ছিলেন| ভোড়ে হঠাৎ করেই ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে তিনিসহ কয়েকজন ছিটকে অনেক দূরে পড়ে যান। আর অন্যরা রডের নিচে চাপা পড়েন| পরে স্থানীয় লোকজন এসে তাকেসহ আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়| এতে ট্রাকে থাকা যাত্রীদের মধ্যে ১৫ জন রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন| এসময় ছিটকে পড়ে  আহত হন কয়েকজন।

আহতরা হলেন- নওগাঁ জেলার মান্দা উপজেলার ডেমরা গ্রামের মজিবরের ছেলে বাবু (৩৫), শহিদুলের ছেলে সমেজ (২১), হোসেনপুর গ্রামের আব্দুল রহিমের ছেলে আব্দুল রহমান (৩৫), দশপাড়া গ্রামের নজরুলের ছেলে তুহিন (২৪), পাকুরিয়া গ্রামের সফেদ আলীর ছেলে আলমগীর (৪০), ছোরহাব আলীর ছেলে সিদ্দিক আলী (৪০), রাজেন্দ্রবাড়ী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে খোরশেদ (২৬), নাটোরের গুরুদাসপুরের নয়ন বিশ্বাস (২২) এবং পাবনা জেলার আমিনপুর উপজেলার নওয়াবাড়ী গ্রামের আতোয়ারের ছেলে শেখ রতন (৩৫)|

পুলিশ জানায়, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে| আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে|

এই সম্পর্কিত আরো

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ

চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন

জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়