রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়
advertisement
সারাদেশ

এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর হাট ও খামারগুলোতে দেখা মিলছে বাহারি নামের গরু-মহিষের। এসব পশুকে ঘিরে তৈরি হচ্ছে দর্শনার্থীদের আগ্রহ ও কৌতূহল। এবার নারায়ণগঞ্জের একটি খামারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ব্যতিক্রমধর্মী একটি মহিষ যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটি এলভিনো জাতের। এর গায়ের গোলাপি আভাযুক্ত সাদা রং এবং সামনের দিকে স্টাইলিশ চুলের আকৃতির কারণে মজার ছলে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। 

খামার সূত্রে জানা গেছে, নামটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটি দেখতে ভিড় করছেন অনেকে। অনেক ক্রেতা এটি কিনতে আগ্রহ প্রকাশ করলেও ইতোমধ্যে এক ব্যক্তি মহিষটি বুকিং দিয়ে রেখেছেন। ফলে ‘ডোনাল্ড ট্রাম্প’ কিনতে না পেরে হতাশ হয়েছেন অনেক আগ্রহী ক্রেতা।

খামারের কর্মচারীরা জানান, মহিষটি সাধারণ দেশীয় গরুর মতোই ঘাস, ভুট্টা ও ভূসি খেতে পছন্দ করে। বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে এটিকে।

প্রসঙ্গত, বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে বড় ও আকর্ষণীয় গরু-মহিষের ব্যতিক্রমী নামকরণের একটি প্রচলন রয়েছে। প্রতিবছরই বিভিন্ন খামারে ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা আলোচিত ব্যক্তিত্বদের নামে পশুর নাম রাখা হয়, যা ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।

এই সম্পর্কিত আরো

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ

চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন

জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়