মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
অর্থ-বাণিজ্য

আয়কর রিটার্ন জমা থেকে অব্যাহতি পেলো রেলওয়ে

বাংলাদেশ রেলওয়েকে এখন থেকে আর আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর জমা দিতে হবে না। রাষ্ট্রীয় এই সংস্থাটিকে নথিপত্র জমার এই বাধ্যবাধকতা থেকে মুক্তি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রেলওয়ে করযোগ্য সত্ত্বা নয়—এ বিষয়টি বিবেচনায় নিয়ে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪) অনুযায়ী এই অব্যাহতি প্রদান করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) জারি করা এনবিআরের আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেলওয়ে আয়করের আওতাভুক্ত নয়। ফলে তাদের কাছ থেকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ চাওয়া হবে না।

এনবিআরের কর নীতি উইং থেকে জারি করা এ আদেশে সই করেন দ্বিতীয় সচিব (কর আইন-১) নুসরাত ফারজানা।

সংশ্লিষ্টদের মতে, সরকারি দপ্তরগুলোতে কর সংক্রান্ত কাগজপত্র দাখিল ও ব্যবস্থাপনা নিয়ে প্রায়ই নানামুখী জটিলতার সৃষ্টি হয়। তবে এনবিআরের সাম্প্রতিক এই নির্দেশনার ফলে রেলওয়ের ক্ষেত্রে সেসব প্রক্রিয়াগত সমস্যা আর থাকবে না বলে আশা করা হচ্ছে। এতে দাপ্তরিক কাজে দীর্ঘসূত্রতা কমবে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি