মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। টানা দুই সপ্তাহের সর্বোচ্চ দামের পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করেছেন এবং মার্কিন ফেডারেল রিজার্ভের আগামীর নীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্বর্ণবাজার চাপের মুখে পড়েছে। এতে করে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৫.০৮ ডলারে নেমেছে। একইভাবে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৪০.৮০ ডলারে।

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, বুধবারের উত্থানের পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলছেন। ফেডের নীতি–সংক্রান্ত অনিশ্চয়তার কারণে স্বর্ণ এখন একটি সমন্বয় পর্যায়ে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সুদের হার কমানোর সময় ও মাত্রা নিয়ে ফেডের অভ্যন্তরীণ ভিন্নমতের কারণে বিনিয়োগকারীরা নীতিগত অনিশ্চয়তা থেকে বাঁচতে সুইপশন ও ওভারনাইট রেট–নির্ভর ডেরিভেটিভসের দিকে ঝুঁকছেন।

এদিকে নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস এবং গভর্নর ক্রিস্টোফার ওয়ালারসহ কয়েকজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, শ্রমবাজার দুর্বল হওয়ায় ডিসেম্বরেই সুদ কমানো যুক্তিসংগত হতে পারে, যা ট্রেজারি ইল্ডকে নিচের দিকে ঠেলে দিচ্ছে।

রয়টার্স জানায়, বাজারে রূপার দাম ০.৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২.৮৯ ডলার। প্লাটিনামের দাম বেড়ে ১.৪ শতাংশে দাঁড়িয়েছে ১ হাজার ৬১১.০৪ ডলার, আর প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমে নেমেছে ১ হাজার ৪০৯.৮৭ ডলারে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি